News Flash

Image

অসমের তেজপুরে সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমানে আকাশে উড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী

তেজপুর (অসম), ৮ এপ্রিল (হি.স.) : অসমের তেজপুরে শালিনিবাড়ি ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমানে জলপাই রঙের পোশাক পরে আকাশমার্গে উড়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আজ শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তৃতীয় তথা শেষদিনের সফরকালে তেজপুর এয়ার ফোর্স স্টেশন থেকে সকাল ১১:০৭ মিনিটে অত্যাধুনিক সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়েন। এর আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেন তাঁর সফরসঙ্গী চিকিৎসকরা।

যুদ্ধ বিমানের ককপিটে তিন সেনা বাহিনীর প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার বিমান উড়িয়েছিলেন। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার উচ্চতায় এবং ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার বেগে উড়েছিল। আকাশমাৰ্গ থেকে হিমালয় ও ব্রহ্মপুত্র এবং তেজপুর উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করেছে যুদ্ধবিমান। প্রায় ২৫ মিনিট পর ১১.৩৮ মিনিটে রাষ্ট্রপতিকে নিয়ে রানওয়েতে অবতরণ করে সুখই-৩০ এমকেআই।

আজ সকালে বায়ুসেনার বিশেষ বিমানে তেজপুর বায়ু সেনা ঘাঁটিতে পৌঁছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এসেছেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, পরিষদীয় মন্ত্রী পীযূষ হাজরিকাও। এখানে প্রথমে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এর পর তাঁকে বায়ুসেনার পোশাকে সজ্জিত করে হাতে ধরিয়ে দেওয়া হয় হ্যালমেট। সুখই-এর ককপিটে ওঠার আগে ফাইটার পাইলটদের সঙ্গে গ্রুপ ছবিও তুলেন রাষ্ট্রপতি। ককপিটে বসিয়ে পুরুষ ও মহিলা বায়ুসেনা আধিকারিকরা তাঁকে উড়ানের সময় গৃহীত প্রয়োজনীয় ব্যবস্থাদি শিখিয়ে দিয়েছেন। মহিলা ফাইটার তাঁর হাতে গ্লাভস ও সিটবেল্ট পরিয়েছেন।

প্রসঙ্গত, দ্ৰৌপদী মুৰ্মুর আগে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ককপিটে বসেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিং পাটিল, ড. এপিজে আব্দুল কালাম এবং রামনাথ কোবিন্দ।

গত ৬ এপ্ৰিল তিন দিনের সফরসূচি নিয়ে অসমে এসেছিলেন রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু। কাজিরঙায় অনুষ্ঠিত গজ উৎসব, কাঞ্চনজঙ্ঘা পর্বতারোহণ দলের হাতে ব্যাটন প্রদান, গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top