News Flash

Image

অসমের গোয়ালপাড়ায় দুর্ঘটনাগ্রস্ত পশ্চিমবঙ্গের তীৰ্থযাত্ৰীর বাস, আহত ২৭

গোয়ালপাড়া (অসম), ৮ এপ্রিল (হি.স.) : অসমের গোয়ালপাড়া জেলায় দুর্ঘটনার শিকার হয়েছে পশ্চিমবঙ্গের এক দল তীৰ্থযাত্ৰীর বাস। এ খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে এক দল তীর্থযাত্রী ডব্লিউবি ৭৬ এ ৬২০৫ নম্বরের একটি বাসে করে গুয়াহাটির কামাখ্যাধামের উদ্দেশ্যে আসছিলেন। কিন্তু গোয়ালপাড়ার রংজুলি থানাধীন পাটিয়ার পাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। ফলে বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। আহত সকলকে রংজুলি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।

তবে বাসের তীর্থযাত্রীরা পশ্চিমবঙ্গের কোথা থেকে আসছিলেন, বা তাঁদের নাম-ধাম ইত্যাদি সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি পুলিশের সূত্র।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top