News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুর হাতে শুভারম্ভ ‘মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩’
Image

রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুর হাতে শুভারম্ভ ‘মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩’

গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুর হাত দিয়ে শুভারম্ভ হলো ‘মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩’।

অসমে আজ শুক্ৰবার তাঁর সফরের দ্বিতীয় দিন কইনাধরা পাহাড়ে রাজ্য অতিথিশালায় কাঞ্চনজঙ্ঘায় অসম পৰ্বতারোহণ সংস্থা আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে এই অভিযানের শুভারম্ভ করেছেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে অভিযানের দলপতি মানস বরুয়ার হাতে জাতীয় পতাকা, আইচ এক্স ব্যাটন এবং অভিযানের পতাকা তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী৷

এই অভিযানের শুভারম্ভ করে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু বলেন, প্ৰকৃতির এক অনন্য সুন্দর সৃষ্টি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পৰ্বতারোহণ অভিযানের প্ৰাকমুৰ্হূতে পৰ্বতারোহীদের আশীৰ্বাদ দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে তিনি অত্যন্ত ভাগ্যবান বলে অভিহিত করে অভিযানের সাফল্য কামনা করেন। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান সফল হবেই বলে মন্তব্য করে তিনি এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য পৰ্বতারোহীদের প্ৰেরণা জোগাবে বলে আশা ব্যক্ত করেছেন দ্রৌপদী।

এই অনুষ্ঠানে অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা ছাড়াও রাষ্ট্ৰপতির সচিবালয় এবং অসম সরকারের বহু শীর্ষ আধিকারিক, অসম পৰ্বতারোহণ সংস্থার মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩-এর সঙ্গে জড়িত পদাধিকারীরা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানের শুরুতে এই অভিযানের ‘চিফ দ্য মিশন’-এর দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মুকে ফুলাম গামোচা দিয়ে অভ্যর্থনা জানান৷ এর পর পৰ্বতারোহণ অভিযানের মুখ্য আহ্বায়ক সত্যেন শৰ্মা রাষ্ট্ৰপতির হাতে অভিযানের স্মারক তুলে দিয়েছেন৷ এই অভিযান উপলক্ষ্যে প্রকাশিত একটি স্মরণিকা রাষ্ট্ৰপতির হাতে তুলে দিয়েছেন অসম পৰ্বতারোহণ সংস্থার সভাপতি ডা. দেবেন্দ্ৰনাথ মহন্ত৷ উল্লেখ্য, এই অভিযানের সম্পূৰ্ণ ব্যয় অসম সরকারের ক্ৰীড়া ও যুবকল্যাণ অধিকরণ বহন করছে৷

কাঞ্চনজঙ্ঘা অভিযানকারী সাতজনের দলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের অন্যতম অভিজ্ঞ পৰ্বতারোহী মানস বরুয়া৷ উপ-দলনেতার পাশাপাশি চিকিৎসা বিভাগের দায়িত্বে আছেন রাজ্যের আরেক অভিজ্ঞ পৰ্বতারোহী তথা তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জগদীশ বসুমতারি৷ দলের অন্য সদস্যরা যথাক্রমে উপেন চক্ৰবৰ্তী (যুগ্ম উপ-দলনেতা), কৌশিক দাস, ভাস্কর বরুয়া, জয়ন্ত নাথ এবং শেখর বরদলৈ৷ আগামী ১১ এপ্ৰিল গুয়াহাটি থেকে ট্রেনে যাত্ৰা করবেন অভিযানে অংশগ্রহণকারীরা৷ এছাড়া শিলিগুড়ি থেকে কাকড়ভিটা হয়ে স্থলপথে গাড়ি যোগে নেপালের তাপ্লেজুঙে গিয়ে পৌঁছবেন। সেখান থেকে তাঁরা হিমালয়ের ৫,২০০ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে ট্ৰেকিং করবেন৷ আগামী ২০ এপ্ৰিল বেস ক্যাম্পে গিয়ে পৌছবেন তাঁরা৷ বেস ক্যাম্প থেকে সামিট ক্যাম্পে চারটি ক্যাম্প অতিক্ৰম করার পর দলটি আগামী ১৩-১৮ মে-র মধ্যে শিখরে আরোহণের চূড়ান্ত প্ৰচেষ্টা চালাবেন৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top