News Flash

Image

কাছাড়ের কাটিগড়ায় বার্মিজ সুপারি বোঝাই লরি বাজেয়াপ্ত

কাটিগড়া (অসম), ৬ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়ায় বার্মিজ সুপারি বোঝাই লরি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দা সূত্রের এক গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে মোহনপুর টিকরপাড়া থেকে এএস ১১ ইসি ৪০৯৪ নম্বরের সুপারি বোঝাই বারো চাকার লরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই পাচার চক্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের। পুলিশের অভিযান টের পেয়ে লরি ছেড়ে পালিয়ে গেছে চালক।

আজ বৃহস্পতিবার কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া জানান, লরি থেকে সাত টন ওজনের মোট ৫১টি সুপারির বস্তা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য নির্ধারণ করার জন্য মেট্রোলজি বিভাগকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারি সহ লরিটি কাটিগড়া থানার হেফাজতে রয়েছে। তিনি জনান, পুলিশ নির্দিষ্ট ধারায় ৫২/২৩ নম্বরে মামলা রুজু করে এর তদন্ত শুরু করেছে।

Releated Posts

অসম সরকারের শিক্ষা উদ্যোগে উপকৃত ৩৬ লক্ষেরও বেশি পড়ুয়া, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১ জুলাই: অসম সরকারের শিক্ষা-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের ফলে রাজ্যের ৩৬ লক্ষেরও বেশি পড়ুয়া উপকৃত হচ্ছে বলে দাবি…

ByByNews Desk Jul 1, 2026

অসমে ৩৭ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫৫ কোটি টাকা; গ্রেফতার ১

গুয়াহাটি, ৩০ জুন (আইএএনএস): অসম পুলিশ গুয়াহাটিতে একটি বড়সড় অভিযানে প্রায় ৩৭ কেজি সোনা উদ্ধার করেছে, যার আনুমানিক…

ByByNews Desk Jun 30, 2026

মণিপুরের বিভিন্ন জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ডিজিপির, ‘সাইকেল পেট্রোল’-এর প্রশংসা

ইম্ফল, ৩০ জুন (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে রাজ্যজুড়ে সফর করছেন পুলিশের মহাপরিচালক (ডিজিপি)…

ByByNews Desk Jun 30, 2026

উদ্যোক্তারাই মেঘালয়ের অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি: কনরাড সাংমা

শিলং, ৩০ জুন (আইএএনএস): মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা মঙ্গলবার বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ভিত্তি…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top