News Flash

  • Home
  • প্রধান খবর
  • এ রকমই চলতে থাকলে গণতন্ত্রের মৃত্যু অবধারিত”, কেন্দ্র সরকারকে তোপ খাড়গের
Image

এ রকমই চলতে থাকলে গণতন্ত্রের মৃত্যু অবধারিত”, কেন্দ্র সরকারকে তোপ খাড়গের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(হি.স.) : “এ রকমই চলতে থাকলে গণতন্ত্রের মৃত্যু অবধারিত।” সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে একথা বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন বিরোধীদের ‘তিরঙ্গা যাত্রা’র পর রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠকে মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, সংসদ অচল করে রাখার জন্য একমাত্র দায়ী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

তিনি বলেন, ‘‘আপনারা সবাই দেখলেন, ৫০ লক্ষ কোটি টাকার বাজেট পাশ করিয়ে নেওয়া হল মাত্র ১২ মিনিটের মধ্যে। ওরা (বিজেপি) বার বার অভিযোগ করে, সংসদ চালাতে বিরোধীদেরই কোনও উৎসাহ নেই। তা হলে ১২ মিনিটে বাজেট পাশ হয় কী করে? তার পরেই তিনি বলেন, ‘‘শাসকদলই সমস্যা তৈরি করছে। যখনই আমরা কোনও দাবি উত্থাপন করি, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমার ৫২ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা আগে কখনও দেখিনি। আসলে, সরকারের উদ্দেশ্যই ছিল, বাজেট অধিবেশনে যেন বিরোধীরা একটি কথাও বলতে না পারেন। সেই ব্যবস্থাই করা হয়েছে।’’

সম্মিলিত বিরোধীদের ‘তিরঙ্গা যাত্রা’ ছিল বৃহস্পতিবার। সংসদ ভবন থেকে হাঁটতে হাঁটতে বিরোধী নেতারা পৌঁছন বিজয় চকে। তার পর কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সেখানেই মোদী সরকারকে চাঁছাছোলা ভাষায় নিশানা করেন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বলে বটে, কিন্তু নিজেরাই তা মানে না। খাড়গের দাবি, বিরোধীরাই গণতন্ত্র এবং সংবিধানকে আগলে রেখে যাচ্ছে।

খাড়গের অভিযোগ, এ রকমই চলতে থাকলে গণতন্ত্রের মৃত্যু অবধারিত। তিনি বলেন, ‘‘এর পর আমরা একনায়কতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব।’’ তিনি জানান, ১৮ থেকে ১৯টি বিরোধী রাজনৈতিক দল আদানিকাণ্ডে জেপিসি চেয়ে আবেদন করেছে। আদানির সম্পত্তি দুই থেকে আড়াই বছরের মধ্যে কী করে ১২ লক্ষ কোটি বৃদ্ধি পেল তা দেশের মানুষকে জানানো প্রয়োজন বলে মনে করে না বিজেপি। তাঁর কথায়, ‘‘কিছু তো একটা গোলমাল আছেই। তাই মোদী সরকারের জেপিসির দাবিতে এত আপত্তি!’’

এর পরেই প্রধানমন্ত্রী মোদীর দিকে কটাক্ষ ছুড়ে দেন কংগ্রেস সভাপতি। বলেন, ‘‘পুরনো ট্রেনে নতুন ইঞ্জিন লাগানো ছাড়া ওদের (মোদী সরকার) আর কোনও কাজ নেই। নয়া ইঞ্জিন লাগিয়ে লম্বা একটা ভাষণ, ব্যস, কাজ শেষ। ট্রেন উদ্বোধনে আপনার যাওয়ার কী প্রয়োজন সেটাই এখনও বুঝতে পারলাম না। আপনার তো এই কাজটি স্থানীয় সাংসদদের দিয়ে করানো উচিত ছিল।’’

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top