News Flash

Image

কাছাড়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ফাঁড়ি নির্মাণের সামগ্রীবাহী ট্ৰাক, আহত এক

শিলচর (অসম), ৪ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার অসম-মিজোরাম সীমান্তবর্তী খুলিছড়ায় পুলিশের বর্ডার আউট পোস্ট নির্মাণের সামগ্রী বহনকারী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরের দিকে।

জানা গেছে, এএস ১১ ইসি ৩৪৬৩ নম্বরের ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে ৩০৬ নম্বর জাতীয় সড়কের পানিভরা এলাকার কাটাখালে। ট্রাকটিতে সীমান্ত পুলিশ ফাঁড়ি নির্মাণের টিন বোঝাই ছিল। শিলচর থেকে ভাগার দিকে যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝরাস্তায় পাল্টি খেয়ে যায় ট্রাকটি। এতে ট্রাকের চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
স্থানীয়রা ট্রাক চালককে উদ্ধার করে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন ধলাই থানার এসআই বেঞ্জিংলাল চড়াই। ছুটে যান ঠিকাদার সমসুল ইসলাম। ট্রাকে বোঝাইকৃত টিনগুলো আনলোড করে ঠিকাদার সমসুল ইসলামকে সমঝে দিয়েছেন ধলাই থানা কর্তৃপক্ষ। তবে দুৰ্ঘটনাগ্ৰস্ত ট্রাকের বৈধতা যাচাই করতে ধলাই থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top