News Flash

Image

অসমে পিএমএওয়াই-এর অধীনে ৪,৭৯,৭৩১টি পাকা ঘর নিৰ্মিত, বিধানসভায় মন্ত্রী

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : অসমে প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা (পিএমএওয়াই)-র অধীনে এখন পর্যন্ত ৪,৭৯,৭৩১টি পাকা গৃহ নিৰ্মাণের কাজ সম্পূৰ্ণ হয়েছে। আজ মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই তথ্য দিয়েছে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের মন্ত্ৰী রঞ্জিতকুমার দাসে।

পিএমএওয়াই সম্পৰ্কিত বিধায়ক আফতাব উদ্দিন মোল্লার প্ৰশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্ৰী রঞ্জিতকুমার দাস জানান, ২০১৬-১৭ অর্থবৰ্ষ থেকে ২০২১-২২ অর্থবৰ্ষ পর্যন্ত অসমের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগ প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার অধীনে ৭,৭২,৫০১টি পাকা গৃহের অনুমোদন করেছিল। এর মধ্যে ৪,৭৯,৭৩১টি পাকা গৃহ নিৰ্মাণের কাজ সম্পূৰ্ণ হয় গেছে। তাছাড়া প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার অধীনে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ১৮,৩০,২৯৭টি গৃহের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলির মধ্যে ৯,১৭,২৮৫টি গৃহ নিৰ্মাণের কাজ সম্পূৰ্ণ করা হয়েছে।

প্রসঙ্গত, প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা (গ্ৰামীণ)-র অধীনে ২০২১-২২ অর্থবৰ্ষে কেন্দ্ৰীয় সরকারের গ্ৰামোন্নয়ন মন্ত্ৰালয় ২০২১ সালের ৬ অক্টোবর ৭,০০,০০০ গৃহ এবং ২০২২ সালের ২৫ মাৰ্চ ১,৭১,০৮৮টি গৃহের লক্ষ্য ধার্য করা হয়েছিল। এর পর সুবিধাভোগী তালিকার সত্যতা নিরূপণ করতে ক্ষেত্ৰ ভিত্তিক জরিপ শুরু করে স্থায়ী অপেক্ষাকৃত তালিকা প্ৰস্তুত করা হয়েছিল। ফলে ২০২১-২২-এর লক্ষ্যের বিপরীতে গৃহ অনুমোদন তথা কিস্তির টাকা রিলিজ এবং গৃহ নিৰ্মাণের কাজ ২০২২-২৩ অর্থবর্ষ থেকে শুরু করা হয়েছিল।

বিধানসভায় মন্ত্ৰী দাস জানান, ২০১৬-১৭ অর্থবৰ্ষ থেকে ২০২১-২২ অর্থবৰ্ষ পর্যন্ত প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা (গ্ৰামীণ)-র অধীনে কেন্দ্ৰীয় সরকারের কাছ থেকে ৭,৬২,৯৪১.৭০ লক্ষ টাকা এবং রাজ্য সরকারের ৮৪,৭৭১.২৯ লক্ষ টাকা সহ সৰ্বমোট ৮,৪৭,৭১২.৯৯ লক্ষ টাকা পাওয়া গেছে। এর বিপরীতে ২০২১-২২ অর্থবৰ্ষ পর্যন্ত ৮,২১,৪৯০,৫১ লক্ষ টাকার তহবিল সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি গৃহ নিৰ্মাণের কাজের অগ্ৰগতি দেখে রিলিজ করে দেওয়া হয়ছে। এই প্রকল্পের অধীনে ২০২২-২৩ অর্থবৰ্ষে কেন্দ্ৰীয় সরকারের কাছ থেকে মোট ১৩,০৮,৬৭৬.২৫ লক্ষ টাকা এবং রাজ্য সরকারের কাছ থেকে মোট ১,৪৫,৪০৮.৮৬ লক্ষ টাকা সহ সৰ্বমোট ১৪,৫৪,০৮৪.৭১ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০২২-২৩ অর্থবৰ্ষের এ পর্যন্ত ১০,৪৩,১৮৫.০০ লক্ষ টাকা রিলিজ করে দেওয়া হয়েছে বলেও বিধানসভায় জানান মন্ত্ৰী রঞ্জিতকুমার দাস।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top