News Flash

Image

করিমগঞ্জে ১ এপ্রিল থেকে মাছ শিকারে কিছু নিষেধাজ্ঞা

করিমগঞ্জ (অসম), ৩ এপ্রিল (হি.স.) : মাছের প্রজনন ঋতু ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বছর আসাম ফিশারি আইন ১৯৫৩ এবং ২০০৫ সালের সংশোধিত আইন অনুসারে মাছ ধরায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তি জারি করে করিমগঞ্জ জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলায় আসাম ফিসারি আইনের নির্দিষ্ট ধারা বলবৎ হয়েছে। তাই এই ধারার অধীনে ওই সময়সীমার মধ্যে মশারি জাল, যার মেস আকার ৭ সেন্টিমিটার বার এবং ১৪ সেন্টিমিটার থেকে কম, সে ধরনের জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, প্রাকৃতিক জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন, বিস্তার এবং বৃদ্ধি যাতে কোনওভাবেই প্রতিহত না হয় তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, কারাবাস অথবা লিজ বাতিল ইত্যাদির মতো শাস্তি আসাম ফিশারি আইনের ৪১/৪২ ধারায় গ্রহণ করা হবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা মৎস্য আধিকারিক।

Releated Posts

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top