News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বেইমান-লুটেরা-দাঙ্গাবাজ, টাকা দিচ্ছে না, দাঙ্গা বাঁধাচ্ছে’, কেন্দ্রকে তোপ মমতার
Image

‘বেইমান-লুটেরা-দাঙ্গাবাজ, টাকা দিচ্ছে না, দাঙ্গা বাঁধাচ্ছে’, কেন্দ্রকে তোপ মমতার

পূর্ব মেদিনীপুর, ৩ এপ্রিল (হি. স.) : ফের রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের উদ্দেশে তাঁর তোপ,”টাকা দিচ্ছে না। দাঙ্গা বাঁধাচ্ছে। টাকা দিচ্ছ না কেন, কৈফিয়ৎ দাও।” কেন্দ্রের মোদী সরকারকে ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ শানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্র টাকা দেয় না, দাঙ্গা বাঁধাতে আসে। সোমবার খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ইতিপূর্বে রাজ্যের পাওনা আটকে রাখার প্রতিবাদে দু’দিনব্যাপী ধরনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ধরনা করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এদিনে মেদিনীপুরের সরকারি অনুষ্ঠান থেকেও সেই বকেয়া নিয়েই সরব হলেন তিনি।

কেন্দ্রের সরকারকে ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, ১৭ লক্ষ মানুষের টাকা দেয়নি কেন্দ্র। রাস্তা তৈরি, আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছে। এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “পাপিষ্ঠ ওরা। ওদের অভিষ্ট পূর্ণ হবে না।” সদর্পে তাঁর ঘোষণা, “পান্তা ভাত খেয়ে থাকব। তবু সিপিএম-বিজেপির কাছে মাথা বিক্রি করব না।” প্রসঙ্গত, রাজ্যের বকেয়া চেয়ে ঠিক যথন দিল্লিতে দরবার করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই বকেয়া আটকে রাখা নিয়ে রাজ্যকে বিঁধলেন মমতা।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top