News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর বাজারে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ভবন উদ্বোধনের অপেক্ষায়
Image

কল্যাণপুর বাজারে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ভবন উদ্বোধনের অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  কল্যাণপুর বাজারে গড়ে উঠছে প্রাণিসম্পদ বিকাশ দফতরের দ্বিতল ভবন৷ শুক্রবার নির্মাণ কাজ খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের উন্নয়নে এলাকার বিধায়ক পিনাকী দাসের চৌধুরী নানা পরিকল্পনা গ্রহণ করেছেন৷ দীর্ঘ বাম শাসনে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা এলাকার উন্নয়ন আশানুরূপ হয়নি৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা এলাকার জনগণ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী পিনাকী দাসের চৌধুরীকে জয়ী করে উন্নয়নের গতি ত্বরান্বিত করার সুযোগ করে দেন৷ বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই তিনি এলাকার উন্নয়নে সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ শুক্রবার এলাকার বিধায়ক পিনাকী দাসের চৌধুরী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কল্যাণপুর বাজারে গড়ে ওঠা দপ্তরের বিটল ভবনের শেষ পর্যায়ের কাজকর্ম খতিয়ে দেখেন৷ কাজের অগ্রগতি দেখে বিধায়ক সন্তোষ ব্যক্ত করেন৷ শীঘ্রই কাজ সম্পন্ন করে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top