News Flash

Image

হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

পাঁচগ্রাম (অসম), ৩১ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল নয়টা নাগাদ।

১৫৬৬৪ নম্বর শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় আবু সাহিদ লস্কর নামের কালিনগর প্রথম খণ্ড গ্রামের দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, শিলচর-আগরতলা রেল সড়কের পাঁচগ্রাম এলাকার বাগমারা ওভার ব্রিজ এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত যুবকের মরদেহ উদ্ধার করেন রেল পুলিশ এবং পাঁচগ্রাম থানার পুলিশ দল।
ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সহ অতি সম্প্রতি এখানে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। জনৈক ব্যক্তি বলেন, চলাচল করার জন্য পৃথক সড়ক না থাকায় রেলওয়ে ট্র্যাক ধরে চলাচল করতে হয় গ্রামের মানুষজনকে। আর এই রেল সড়ক ধরে চলাচল করার ফলে কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়।

Releated Posts

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top