নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ বাইক আরোহীকে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা গাড়ি চালকের৷ ঘটনা সোনামুড়ায়৷ যান দুর্ঘটনা রাজ্যে নিত্যদিনের ঘটনা৷ গাড়ি ও বাইক চালকদের বেআব্রু চলাফেরা কোনো মতেই থামছে না৷পাচার বাণিজ্যের করিডোর বলে পরিচিত সোনামুড়া মহকুমা৷ এই পাচার বাণিজ্যের অবৈধ টাকায় ভিখারি পর্যন্ত আজ বাইক ও গাড়ি নিয়ে চলাচল করে৷ টাকার বাহুবলীতে প্রশাসনিক আচরণ বিধিকে তারা তোয়াক্কা করে না৷এই ধরনের অসংখ্য গাড়ি ও বাইক চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র কিছুই নেই বললেই চলে৷ পুলিশের কাছে এসব অবৈধ গাড়ি কিংবা বাইক আটকে পড়ে গেলেই স্পষ্ট বোঝা যায় কি হারে এ ধরনের যানবাহন চলাচল করছে৷ কিছু প্রণামী জরিমানার মাধ্যমেই গাড়িগুলি থানা থেকে ছাড়িয়ে নেয় অধিকাংশ সময়৷এমনই একটি গাড়ি ও বাইক চালকের বেআব্রু চলাচলে সোনামুড়া মহকুমা শহরের পথে মারাত্মক ভাবে যান দুর্ঘটনা ঘটে৷ঘটনার বিবরণে জানা যায়,গোলাপ মিয়ার পেট্রোল পাম্প থেকে টট্ট-০৩ও৮৭৪৯ নম্বরের একটি গ্ল্যামার বাইক পেট্রোল ভরে পাম্প থেকে বের হওয়ার সময় আচমকা একটি লাল রঙের টট্ট-০৭ঙ্খ০৩৫৬ নম্বরের একটি মহিন্দ্রা কোম্পানির গাড়ি বাইকটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পিষে মারার চেষ্টা করে৷ গাড়িটি বাইকটিকে ধাক্কা দেওয়ার সাথে সাথেই বাইক আরোহী সহ বাইকটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যায়৷এতে গুরুতরভাবে আহত হয় বাইক আরোহী সমীর দাস৷তার পা ভেঙ্গে রক্তাক্ত হয়ে যায় বলে৷ অপরদিকে গাড়িচালক এরশাদ অল্পবিস্তর আহত হয়৷জানা যায় গাড়ির মালিকের নাম মন্টু মিয়া৷ ঘটনা পার্শবর্তী ব্যবসায়ীর দোকানগুলির সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে৷ এতে বোঝা যাচ্ছে গাড়িটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইক আরোহীকে পিষে মারার চেষ্টা করেছে৷ঘটনার খবর পেয়ে সোনামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা যান৷ দুর্ঘটনায় আহত দুজনকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷বর্তমানে আহত দুজনই চিকিৎসাধীন অবস্থায় সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন৷ পুলিশ সূত্রে জানা যায় এই যান দুর্ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে আছে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সোনামুড়ায় গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই
Releated Posts
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…
সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…


















