News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্বালানির ট্যাঙ্কারে উদ্ধার ৬ কোটির গাঁজা, আটক দুই
Image

জ্বালানির ট্যাঙ্কারে উদ্ধার ৬ কোটির গাঁজা, আটক দুই

পেঁচারথল, ৩০ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে পেঁচারথল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তেলের ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে প্রায় তিন হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে আরক্ষা বাহিনী। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ছয় কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পেচারঁথল থানায় খবর আসে গাড়ি করে প্রচুর পরিমান গাঁজা গুয়াহাটির উদ্দেশ্য রওনা হবে। সেই মোতাবেক কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মার নেতৃত্ব পেচারঁথল থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ৮ নং অসম-আগরতলা জাতীয় সড়কে নাকা চেকিংয়ে বসেছিল। আগরতলা থেকে ট্যাঙ্কারটি পেঁচারথলের নাকা চেকিংয়ে আসা মাত্রই আটক করে তল্লাশি চালিয়েছে। তাতে তল্লাশি চালিয়ে প্রায় তিন হাজার কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। যার বাজারমুল্য আনুমানিক ছয় কোটি টাকা হবে।

সাথে তিনি আরও জানিয়েছেন, গাড়ির চালক মধ্য কল্যাণপুর এলাকার বাসিন্দা প্রিয়লাল দেবর্বমা (২৬) ও সহ চালক মান্দাই এলাকার বাসিন্দা পরেশ দের্ববমাকে আটক করা হয়েছে। পেচারঁথল থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top