News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সালেমা বাজারের গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ১ কোটি টাকা
Image

সালেমা বাজারের গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ১ কোটি টাকা

আমবাসা(ত্রিপুরা), ৩০ মার্চ(হি. স.) : বিধ্বংসী অগ্নিকান্ডে সর্বস্বান্ত ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে সালেমা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা অভিনন্দন স্টোর্স-র মালিক বিষ্ণু দেবনাথের গোডাউনে। প্রাথমিক অনুমান, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

এদিন দুপুর একটা নাগাদ সালেমা বাজারে স্থানীয় মানুষ লক্ষ্য করেন অভিনন্দন স্টোর্সের পেছনে তিনটি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় সালেমা দমকল বাহিনীকে। কিন্তু তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তখন কমলপুর এবং আমবাসা থেকেও ছুটে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু আগুণ পুরো নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি ইঞ্জিনের জল ফুরিয়ে যায়। তখন পার্শ্ববর্তী জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভাতে চেষ্টা করে দমকল। প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে, অগ্নিকান্ডের সূত্রপাত কেউ বলতে পারেননি। প্রাথমিকভাবে অনুমান, অগ্নিকান্ডে ওই ব্যবসায়ীর ১ কোটি টাকারহয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার সালেমা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top