News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ হেডকোয়ার্টার লাগোয়া দমকল কর্মীদের আবাসনে দুঃসাহসিক চুরি
Image

পুলিশ হেডকোয়ার্টার লাগোয়া দমকল কর্মীদের আবাসনে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজ্য পুলিশের সদর কার্যালয় লাগোয়া দমকল কর্মীদের আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে রিতিমতো চ্যালেঞ্জ জানিয়ে আবাসনের দরজা ভেঙ্গে ঘড় থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরেরা৷
জানা যায় দমকল বিভাগে কর্মরত অপু দাস তার পরিবার নিয়ে কর্মচারীদের বরাদ্দ আবাসনে থাকেন৷ মোট ৮ টি পরিবারের এই আবাসনে বর্তমানে থাকে ৭ টি পরিবার৷ রবিবার স্ত্রী পাপিয়া দাস মেয়েকে নিয়ে বাসন্তী পুজা উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে যান৷ সেই সুবাদে দায়িত্ব শেষে অপু দাসও বাড়িতে চলে যেতেন৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোমবার রাতে তাদের সরকারী আবাসনে প্রবেশ করে চোর৷ মূল দরজা ভেঙ্গে ঘড়ের ভেতর প্রবেশ করে আলমারি সহ অন্যান্য সামগ্রী তছনছ করে৷ এরপর আলমারি ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও ১৩ ভড়ি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়৷ মঙ্গলবার সকালে অপর এক কর্মীর নজরে আসে৷ খবর দেওয়া হয় অপু দাসকে৷ ঘড়ে ফিরে বিষয়টি অনুধাবন করে খবর দেন পুলিশে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরেও কিভাবে সরকারী আবাসনে প্রবেশ করে ঘড়ের দরজা ভেঙ্গে এই চুরির ঘটনা সংগঠিত করল চোরেরা তা নিয়ে স্তম্ভিত সকলে৷

Releated Posts

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top