ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।। রাজ্য জিমন্যাস্টিকসের ৫০-তম আয়োজন অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। তবে কোনও বিশাল আয়োজন নেই। প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ৩০ ও ৩১ শে মার্চ নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের ইনডোর জিমনাসিয়ামে ৫০ তম রাজ্য জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অনূর্ধ্ব ১০ বালক বালিকা, অনূর্ধ্ব ১২ বালক- বালিকা, অনূর্ধ্ব-১৪ বালক, অনূর্ধ্ব- ১৫ বালিকা, অনূর্ধ্ব ১৭ বালক এবং সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা হবে। এই রাজ্য আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৩০ মার্চ বিকেল সাড়ে পাঁচটায়। উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। এছাড়া, বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, প্রাক্তন স্পোর্টস অফিসার স্বপন সাহা প্রমূখ। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের সভাপতি রাজীব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য রাজ্য জিমন্যাস্টিক সংস্থার সাধারণ সম্পাদক তথা দ্রোণাচার্য বি. এস. নন্দী সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

রাজ্য জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার প্রস্তুতি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















