News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন, মৃত্যু দু’জন যুবকের
Image

(আপডেট) আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন, মৃত্যু দু’জন যুবকের

মুম্বই, ২৭ মার্চ (হি.স.): মুম্বইয়ের আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রাণ হারালেন দু’জন যুবক। সোমবার ভোররাতে আন্ধেরি পূর্বের সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। ওই দোকান থেকে প্রথমে একজনকে উদ্ধার করে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম-রাকেশ গুপ্তা (২২)। সে ওই দোকানে কাজ করত এবং দোকানেই থাকত। পরে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।

বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, সোমবার ভোররাত দু’টো নাগাদ সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। দমকল কর্মীরা পৌঁছে বেশ কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলেন। পরে রাকেশ গুপ্তা নামে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি। পরে আরও একটি দেহ উদ্ধার হয়।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top