News Flash

Image

নতুন নগরে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ নতুন নগর ছাত্রবৃন্দ ক্লাবের উদ্যোগে  শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী,আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা৷ নতুন নগর ছাত্র বৃন্দ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিজেপির প্রদেশ সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করার জন্য ক্লাব কর্মকর্তা ও প্রত্যেক সদস্যদের অভিনন্দন জানিয়েছেন৷ শুধু রক্তদান নয় এলাকার পরিবেশকে নির্মল রাখার জন্য ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷ রাজিব বাবু বলেন দ্বিতীয়বারের মতো বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর সরকারের কাছে প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রক্ত সংকট দূর করা৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরই রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দূর করার জন্য রক্তদানে এগিয়ে আসার জন্য বিভিন্ন ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছিলেন৷ আহ্বানে সারা দিয়ে বিজেপি দলীয়ভাবে বিভিন্ন স্থানে রক্তদান শিবির সংঘটিত করে চলেছে৷ পাশাপাশি নতুন নগর ছাত্র বৃন্দ ক্লাব সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন এ ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি৷

Releated Posts

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top