News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসির গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Image

এসএসসির গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : চাকরি বাতিল সংক্রান্ত কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তের মামলায় এসএসসির গ্রুপ সি এবং নবম-দশমের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিচ্যুতরা। আপাতত ৭ দিনের জন্য ওই শূন্যপদগুলিতে কোনও নিয়োগ করতে পারবে না এসএসসি। চাকরিচ্যুতরা শীর্ষ আদালতে তাঁদের চাকরি বাতিলের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে জানান, হাই কোর্ট তাঁদের বক্তব্যকে গুরুত্ব দেয়নি। তাই তাঁদের বক্তব্য শোনা হোক। নবম-দশমে ৬১৮ জন এবং গ্রুপ সি-র ৮৪২টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছিল এসএসসি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়া এই নিয়োগপ্রক্রিয়াতেই স্থগিতাদেশ দেন।

হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া গ্রুপ সি-র ৮৪২টি পদে নিয়োগের নোটিস দিয়েছিল এসএসসি। গত শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে তারা। জানানো হয়, প্রথম দফায় ১০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করা হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি-র মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। তার মধ্যে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে দেয় এসএসসি।

সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি বাতিলের কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হয়। এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই শূন্যপদে ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ অনুসারেই নিয়োগের নোটিস দিয়েছিল এসএসসি।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top