News Flash

  • Home
  • বিনোদন
  • প্রদীপ সরকারের মৃত্যুতে শোকস্তব্ধ অভিষেক বচ্চন
Image

প্রদীপ সরকারের মৃত্যুতে শোকস্তব্ধ অভিষেক বচ্চন

মুম্বই,২৪ মার্চ (হি.স.) : শুক্রবার ভোররাত ৩টের সময় প্রয়াত হয়েছেন পরিচালক প্রদীপ সরকার। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে বলিউডে। হনসল মেহতা প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। এরপর একে একে মনোজ বাজপেয়ী, অভিষেক বচ্চন-রাও টুইটারে শোকপ্রকাশ করেছেন। পরিচালকের ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র বচ্চন। এদিন সে কথাই উঠে এসেছে অভিনেতার শোকবার্তায়।

অভিষেক লিখেছেন, “ঘুম থেকে উঠে ভয়ানক খবর পেলাম। শান্তিতে থাকুন দাদা। আমাকে ভালবাসার জন্য এবং আমাকে আপনার জীবনের একটা ছোট্ট পর্বে আমাদের অংশীদার করার জন্য ধন্যবাদ। আপনাকে খুব মিস করব।” উল্লেখ্য, পরিচালকের সঙ্গে একটি মাত্র ছবিতেই কাজ করেছেন অভিষেক। সেই সিনেমায় রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ওই চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিল অভিষেকের অভিনয়।
জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা ১৯৭৯ সালে দিল্লি কলেজ অফ আর্ট থেকে স্বর্ণপদক নিয়ে স্নাতক হন। ছবি পরিচালনার আগে ‘ইউফোরিয়া’র ‘ধুম পিচাক ধুম’, সুলতান খানের ‘পিয়া বসন্তী’, ভূপেন হাজারিকার ‘ও গঙ্গা’-র মতো বিখ্যাত সব মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির হাত ধরে সিনেমা পরিচালনার কাজ শুরু করেন প্রদীপ সরকার।
বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কিডনির সমস্যার জন্য তাঁর ডায়ালিসিস চলছিল। সম্প্রতি তাঁর শরীরে পটাসিয়ামের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। শেষে শুক্রবার ভোররাত ৩টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্য়ু হয়। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটের সময় মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে তাঁকে দাহ করা হবে।

Releated Posts

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top