News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে মালাবতি ক্রিকেটবৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ
Image

ধর্মনগরে মালাবতি ক্রিকেটবৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।।

আবারও বৃষ্টির থাবা। আর তাতেই মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলো সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার এবং ও পি সি। তাতে সকালে টসে জয়লাভ করে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করার পর ও পি সি ব্যাট করতে নামতেই শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। আর তাতেই শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে যায়। সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট পেয়ে মাত্র ৭০ রান করেছিলো।দলের পক্ষে দ্বীপ শর্মা ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌‌)‌, পিক্লু দেব ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং আনন্দ ভৌমিক১৫ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩। ও পি সি-‌র পক্ষে ধনবীর সিং (‌২/‌১০), দলনায়ক সঞ্জয় শর্মা (‌২/‌১৯) এবং কুশল মজুমদার (‌২/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১ বল খেলার পরই বৃষ্টি শুরু হওয়ায় খেলা আর শুরু হয়নি।‌‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top