News Flash

  • Home
  • বাণিজ্য
  • গণছাঁটাইয়ের বিরুদ্ধে সুন্দর পিচাইকে খোলা চিঠি গুগল কর্মীদের
Image

গণছাঁটাইয়ের বিরুদ্ধে সুন্দর পিচাইকে খোলা চিঠি গুগল কর্মীদের

ওয়াশিংটন, ২৩ মার্চ (হি.স.): সহকর্মীদের পাশে দাঁড়িয়ে গুগলের সিইও সুন্দর পিচাইইয়ের কাছে পাঁচদফা দাবি জানিয়েছে কড়া ভাষায় খোলা চিঠি দিলেন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের ১৪০০ কর্মী। তাঁদের অভিযোগ, কর্মীদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা না করেই নির্দয়ভাবে ছাঁটাই শুরু করছে তথ্যপ্রযুক্তি সংস্থা। যা এই সংস্থার এতদিনের সুনামের সঙ্গে একেবারেই বেমানান।

সম্প্রতি বিশ্বব্যাপী মোট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল । শুরু হয়েছে সেই প্রক্রিয়া। ছাঁটাই অভিযান শুরুর পর থেকে পুরনো কর্মীদেরও রেহাই দিচ্ছে না গুগল। চাকরি হারাচ্ছেন সংস্থায় ১০ বছর ধরে কাজ করা কর্মীরাও। এই পরিপ্রেক্ষিতে সংস্থার সিইওকে লেখা খোলা চিঠিতে অনুরোধ করা হয়েছে, কর্মীদের পরিস্থিতি আরও ভাল ভাবে খতিয়ে দেখে তবে ছাঁটাই সিদ্ধান্ত নেওয়া হোক। মনে করানো হয়, “সংস্থা দীর্ঘদিন ধরে গ্রাহক এবং কর্মীদের প্রতি সুবিচার করে আসছে।” এক্ষেত্রেও আদর্শ আচরণবিধি ভঙ্গ না করার দাবি জানানো হয়। “দয়া করে নির্দয় হবেন না”… মরিয়া হয়ে এমন ভাষাও ব্যবহার করেন গুগলের কর্মীরা।

এছাড়াও সুন্দরকে লেখা চিঠিতে পাঁচদফা দাবি করা হয়েছে। ছাঁটাই প্রক্রিয়া চলাকালীন সমস্ত নতুন নিয়োগ করা যাবে না, নতুন নিয়োগের ক্ষেত্রে ছাঁটাই হওয়া পুরনো কর্মীদের অগ্রাধিকার দিতে হবে, ইউক্রেন এবং রাশিয়ার মতো যুদ্ধ পরিস্থিতি চলা দেশগুলিতে কর্মী ছাঁটাই চলবে না। এছাড়াও ছুটিতে থাকাকালীন ছাঁটাইয়ের নোটিস ধরানো যাবে না, ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনও বৈষম্য চলবে না বলেও দাবি জানিয়েছেন কর্মীরা।

সুন্দর পিচাইকে পাঠানো এই চিঠিতে গুগলের ১৪০০ কর্মীর স্বাক্ষর করেছেন। যদিও এই বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে ছাঁটাই নিয়ে সুন্দর আগেই দাবি করেছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ অতিরিক্ত কর্মী নিয়োগ। এর জন্য দুঃখপ্রকাশও করেন তিনি।–

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top