News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে আসাম রাইফেলস-এর অভিযানে ১৮ লক্ষ টাকার ইয়াবা সহ গ্রেফতার দুই
Image

পানিসাগরে আসাম রাইফেলস-এর অভিযানে ১৮ লক্ষ টাকার ইয়াবা সহ গ্রেফতার দুই

পানিসাগর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : ত্রিপুরার পানিসাগরে এক অভিযানে নেমে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস-এর বিশেষ বাহিনী। অভিযানে বৃহৎ পরিমানের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী অভিযান চালিয়েছে ২১ সেক্টর আসাম রাইফেলস-এর রাধানগর ব্যাটালিয়ন। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে আজ বুধবার বিকালে পানিসাগর এলাকায় অভিযানে নামে ব্যাটালিয়নের

বিশেষ দল। এরপর পানিসাগর পুলিশ থানার কর্মীদের সহযোগিতা নিয়ে বিকাল তিনটা নাগাদ চামটিলা গ্রাম থেকে ১৮ লক্ষ টাকার ৬ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই ড্রাগস কারবারিকে আটক করে । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক সামগ্রী বহনকারী টি আর ০৫ ডি ০৬১৮ নম্বরের একটি মারুতি আল্টো গাড়ি ।

বাজেয়াপ্ত মাদক সামগ্রী, মারুতি আল্টো গাড়ি সহ আটক ব্যক্তিদের আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পানিসাগর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top