News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির নির্বাচনী কার্যালয়ে  রক্তদান যুব মোর্চার
Image

বিজেপির নির্বাচনী কার্যালয়ে  রক্তদান যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার উদ্যোগে কর্নেল চৌমুহনীতে ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে   মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূর করতে এগিয়ে এলো বিজেপি যুব মোর্চা সদর জেলা কমিটি৷ যুব মোর্চা সদর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার চৌমুহনী বিজেপির নির্বাচনে রাজ্য কার্যালয়ে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ীকা মিনা সরকার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ যুব মোর্চার রাজ্য নেতৃত্বরা৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বিগত কিছুদিন ধরে রাজ্যে রক্তদানের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছিল৷ রাজ্যের এগারটি সরকারি এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের মজুদ সন্তোষজনক করার লক্ষ্যে জনগণের কাছে আহ্বান জানানো হয়েছিল৷ সেই আহবানে ব্যাপক সারা মিলেছে৷ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী রাজ্যের সবকটি ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top