News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪৮ ঘন্টায় কাঞ্চনপুরে দুজনের মৃতদেহ উদ্ধার
Image

৪৮ ঘন্টায় কাঞ্চনপুরে দুজনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  দুইদিনে  নিরাপত্তাবাহিনীর কর্মী সহ দুজনের রহস্য জনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য  কাঞ্চনপুর মহকুমায়৷দুটি মৃত্যুর ঘটনাই  পারিবারিক কলহের জেরে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, শুক্রবার  রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে  ইন্দো তিববত বর্ডার ফোর্সে কর্মরত এক জওয়ানের৷ এই ঘটনাটি ঘটেছে  কাঞ্চনপুর থানাধীন মহকুমা শাসকের অফিস থেকে ঢ়িলছুড়া দুরত্বে অবস্থিত বধূপাড়া এলাকায়৷ হাই সিকিউরিটি জোনে জওয়ানের এই রহস্য মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ জানা গেছে মৃত জওয়ানের নাম যোসেফ রিয়াং৷ তার বাড়ি কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার এলাকায়৷ শুক্রবার রাতে বধুপাড়া সড়কের পাশে জোসেফ রিয়াং নামে ওই জওয়ানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর থানার পুলিশ৷ পুলিশ ওই জওয়ানকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মৃত জওয়ান জোসেফ রিয়াং উত্তর প্রদেশে কর্মরত৷দশ দিনের ছুটি নিয়ে গত কয়েক দিন আগে আনন্দবাজারের বাড়িতে আসেন৷ তার শশুড় বাড়ি বধুপাড়া গ্রামে৷ খুব সম্ভবত গতকাল  শশুর বাড়িতে এসেছিলেন৷এর পরই  রাতে শশুর বাড়ি থেকে খানিকটা দূরে বধুপাড়া রাস্তার পাশে জোসেফ রিয়াংকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ৷  জওয়ানের দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরে পারস্পরিক সম্পর্কে ঝামেলা চলছিল৷ তবে কিভাবে ওই জওয়ানের মৃত্যু হলো সেই রহস্য উন্মোচনে ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ শনিবার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে  ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়৷  এদিকে শনিবার কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকায় ফের এক  যুবকের লাশ উদ্ধার হয়েছে৷জানা গেছে মৃত যুবকের নাম আকুল রিয়াং (২৫)৷পিতা উত্তম রিয়াং৷ তার বাড়ি কাঞ্চনপুর থানাধীন দশদা ব্লকের অন্তরগত বৃক্ষপুর এলাকায়৷ শনিবার বিকালে আশাপাড়া এলাকার দেও নদির জলে ডুবন্ত অবস্থায়    যুবকের দেহ উদ্ধার হয়েছে৷মৃতের পরিবারের পক্ষ থেকে জানা যায় যুবকের স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে৷বেশ কিছুদিন যাবত সে প্রচন্ড মানসিক চাপে ছিলো৷শনিবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়৷আচমকা স্থানীয়রা যুবককে নদীর জলে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন৷স্থানীয় সূত্রে জানা গেছে যুবকটি অতিরিক্ত নেশা করার কারনে নদী পারাপার হতে গিয়েই জলে ডুবে  মৃত্যু হয়েছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top