News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ মেট্রিক্স দাবায় কনিষ্ক, রোহিত সেরা
Image

আন্তঃ মেট্রিক্স দাবায় কনিষ্ক, রোহিত সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো আন্তঃ মেট্রিক্স দাবা প্রতিযোগিতা। তাতে অপরাজিতভাবে প্রথম স্থান দখল করে কনিষ্ক চৌধুরি এবং রোহিত বিশ্বাস (‌১০৮৯)‌। রবিবার কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিসবাড়িতে হয় আসর। তাতে আগরতলা এবং উদয়পুর শাখার মোট ৩০ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। বৃষ্টির জন্য বিলোনিয়া ও উদয়পুর থেকে বেশ কয়েকজন দাবাড়ু অংশ নিতে পারেনি। খেলা শেষে আকাদেমির দাবাড়ুদের উৎসাহিত করতে উপস্থিত ছিলো আকাদেমির গর্ব দাবাড়ু বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। দীর্ঘক্ষণ আকাদেমির দাবাড়ুদের সঙ্গে খেলে এবং ভালো খেলতে হলে কী কী করা দরকার এর পরামর্শ দেয়। আর তাতেই উৎসাহিত হয়েছে আকাদেমির খুদে দাবাড়ুরা। এবারের আসরের লক্ষ্যণীয় বিষয় ছিলো দুই খুদে দাবাড়ু-‌র অংশগ্রহণ। পৌনে ৪ বছরের অয়নজিৎ নাগ এবং ৪ বছর বয়সী দিবাঙ্গী শীল সকলের আকর্ষন কেড়ে নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক কংচাই চৌধুরি, বিশিষ্ট আইনজীবি বিনয় ভূষন সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত। আসরে জুনিয়র বিভাগে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কনিষ্ক চৌধুরি। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে অপ্রতীম দেব দ্বিতীয়, অদ্রিত রায় ভট্টাচার্য তৃতীয়, ৩ পয়েন্ট পেয়ে রুদ্রজিৎ পাল চতুর্থ, সায়ান্স বসিস্ট পঞ্চম, আড়াই পয়েন্ট পেয়ে শ্রীজন সাহা ষষ্ঠ এবং অবান্তিকা চক্রবর্তী সপ্তম স্থান দখল করে। ওই বিভাগে ১৪ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। বাকি ৭ দাবাড়ুকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। সিনিয়র বিভাগে ৫ রাউন্ডে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে প্রথম রোহিত বিশ্বাস (‌১০৮৯), ৪ পয়েন্ট পেয়ে প্রাঞ্জল দেবনাথ (‌১১৯৮) দ্বিতীয়, সাড়ে তিন পয়েন্ট পেয়ে রুদ্র মজুমদার তৃতীয়, মেলাঘরের সিদ্ধার্থ মজুমদার চতুর্থ এবং উদয়পুরের পৃথ্বিরাজ সাহা (‌১০০৮) পঞ্চম স্থান দখল করে। আসরের সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পেয়েছে অয়নজিৎ নাগ। খেলা পরিচালনা করেন প্রবোধ রঞ্জন দত্ত। প্রতি মাসেই এমন আসর করার পরিকল্পনা নিয়েছেন আকাদেমির কোচ কিরীটী দত্ত।‌‌‌ পাশাপাশি কোচ জানান, আকাদেমিতে এখন ভর্তি প্রক্রিয়া চলছে। ভর্তি হতে ইচ্ছুক  দাবাড়ু এবং অভিভাবকদের আকাদেমিতে বা ৭০০৫২৯১৯৭৬ নম্বরে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন বলে কোচ জানিয়েছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026

প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের

নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…

ByByNews Desk Jun 7, 2026

টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের

মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top