News Flash

  • Home
  • বিনোদন
  • উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন সুপারস্টার রজনীকান্ত
Image

উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন সুপারস্টার রজনীকান্ত

মুম্বই, ১৮ মার্চ (হি.স.) : বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রজনীকান্ত শনিবার মুম্বইতে ‘মাতোশ্রী’ পরিদর্শন করেন এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সভাপতি উদ্ধব ঠাকরের সাথে দেখা করেন। এই উপলক্ষে রজনীকান্ত এবং উদ্ধব ঠাকরের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোনও পক্ষ থেকেই এই বৈঠকের আনুষ্ঠানিক তথ্য সাংবাদিকদের জানানো হয়নি। তাই এই বৈঠক নিয়ে রাজনৈতিক জল্পনা চলছে।

শিবসেনা (উবাথা) সূত্রে জানা গেছে, চলচ্চিত্র অভিনেতা রজনীকান্ত আজ মুম্বই সফরে ছিলেন। তিনি মাতোশ্রীতে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সভাপতি উদ্ধব ঠাকরের সাথে দেখা করেন। তাদের সাক্ষাত একটি শুভেচ্ছা মাত্র, এর রাজনৈতিক অর্থ খোঁজা উচিত নয়।
রজনীকান্ত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের কট্টর ভক্ত। রজনীকান্ত এবং ঠাকরে পরিবারের মধ্যে খুব ভালও সম্পর্ক রয়েছে। এর আগে, রজনীকান্ত যখন তার ছবি ‘রোবট’-এর প্রচারের জন্য মুম্বই এসেছিলেন, তখন তিনি বালাসাহেব ঠাকরের সাথে তাঁর বাসভবনে মাতোশ্রীতে দেখা করেছিলেন।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top