News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-তে দুর্নীতিরাজ তুঙ্গে একাধিক ক্লাবের লিখিত অভিযোগ
Image

টিসিএ-তে দুর্নীতিরাজ তুঙ্গে একাধিক ক্লাবের লিখিত অভিযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। টিসিএ-তে দুর্নীতি চলছে। এর বিরুদ্ধে ফের একবার সোচ্চার হলেন আগরতলা শহরের অধিকাংশ ক্লাবগুলো। শুক্রবার টিসিএ-তে সভাপতি তপন লোধের কাছে এই নিয়ে অভিযোগ পত্র জমা দিলেন ক্লাবের কর্মকর্তারা।  এই ক্লাবগুলোর প্রতিনিধিদের অভিযোগ, নিয়ম মেনে কাজ হচ্ছে না এখন টিসিএ-তে। প্রসঙ্গক্রমে তারা তুলে ধরলেন এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর বিষয়টি। এর জন্য নাকি টেন্ডার হয়েছে ১৬ কোটি টাকার। তবে যিনি এই টেন্ডারের ক্লিয়ারেন্স দিয়েছেন তিনি নাকি একজন সিভিল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত বাস্তুকার। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে ফ্লাড লাইটের বিষয়। এক্ষেত্রে তো ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের অনুমতি প্রয়োজন। যেটা সি.পি.ডব্লিউ.ডি-র নিয়মে রয়েছে। এই নিয়ম তো মানা হলো না এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর ক্ষেত্রে। একই সঙ্গে ক্লাবের প্রতিনিধিরা অভিযোগ করলেন, টিসিএ-তে রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের টাকা নয়ছয় হচ্ছে। এটাকে কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তাই এর বিরুদ্ধেই টিসিএর সভাপতির কাছে বিষয়গুলো সঠিকভাবে খতিয়ে দেখার জন্য মেমোরেন্ডাম তুলে দিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা।  এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মৌচাক , চলমান , শতদল, ওপিসি, জেসিসি, ইউবিএসটি, ব্লাডমাউথ এবং হার্ভে ক্লাব। অভিযোগ পত্র তো জমা পড়লো ঠিকই। এখন টিসিএ যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তখন কি করনীয় থাকবে ক্লাবগুলোর জানতে চাওয়া হলে জেসিসি ক্লাবের প্রতিনিধি বললেন, পরবর্তী পর্যায়ে তারা উপরের স্তরের দিকেই এগোবেন। এই ভাবে তো চলতে দেয়া যায় না রাজ্য ক্রিকেট সংস্থাকে। টিসিএর সভাপতি তপন লোধ ক্লাবগুলোর বক্তব্য শুনলেন। অভিযোগপত্রও নিলেন তিনি। এখন দেখার এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা চিন্তা করে টিসিএর বর্তমান কমিটি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top