News Flash

  • Home
  • দিনের খবর
  • বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল আদর্শ রয়েছে কেরলের ইতিহাসে : রাষ্ট্রপতি
Image

বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল আদর্শ রয়েছে কেরলের ইতিহাসে : রাষ্ট্রপতি

তিরুবনন্তপুরম, ১৭ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল আদর্শ রয়েছে কেরলের ইতিহাসে। রাষ্ট্রপতি হিসেবে কেরলে তাঁর প্রথম সফরের অংশ হিসাবে শুক্রবার তিরুবনন্তপুরমে কেরল সরকার কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, কেরলে মহিলাদের স্বাক্ষরতার হার অনেকটাই বেশি।মাতৃস্বাস্থ্যের প্রচার এবং শিশুমৃত্যু রোধের ক্ষেত্রেও কেরালার অবদান দেশের মধ্যে সেরা বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেছেন, কুদুম্বশ্রী মিশন বিশ্বের অন্যতম বৃহত্তম মহিলাদের স্ব-সহায়ক নেটওয়ার্কে পরিণত হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শিতা এবং সংবেদনশীলতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মুর্মু দেশের সামগ্রিক উন্নয়নে এবং বিশ্বে ভারতের ভাবমূর্তি বৃদ্ধিতে কেরালিদের অবদানের প্রশংসা করেন। এই অনুষ্ঠানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এদিন কোল্লামের মাতা অমৃতানন্দময়ী মঠ পরিদর্শন করেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top