নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকান্ড! এবার আগুন লাগল দিল্লির একটি ম্যাট্রেস ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির সিরসাপুর শিল্পাঞ্চল এলাকাতে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জেরে বিল্ডিংয়ের ৮০ শতাংশ ভেঙে পড়ে।রাতেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি দমকলের ইঞ্জিন। এই অগ্নিকান্ডে কারও আহত হওয়ার খবর মেলেনি। ঠিক কি কারণে বিস্ফোরন ঘটল তার কারণ জানা যায়নি। পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে। দিল্লি দমকলের এসটিও পরভেশ জানিয়েছেন, আগুন লাগার পর ওই ফ্যাক্টরিতে ২-৩ বার বিস্ফোরণ হয়। আগুন লাগার কারণ ও বিস্ফোরণ কেন হল তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লিতে ম্যাট্রেস ফ্যাক্টরিতে আগুন ও বিস্ফোরণ, তদন্তে পুলিশ ও দমকল
Releated Posts
মহারাষ্ট্রে মদ্যপ যুবকের তাণ্ডব, পুলিশকর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি
পুনে, ৬ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের খড়ক পুলিশ স্টেশনে এক মদ্যপ যুবকের তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ওই…
অন্নামালাইকে শুভেচ্ছা ভাসনের, তামিলনাড়ুতে আইন-শৃঙ্খলা ও কৃষক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ
ইরোড, ৬ জুন (আইএএনএস): নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করার জন্য প্রাক্তন তামিলনাড়ু বিজেপি সভাপতি কে. অন্নামালাইকে শুভেচ্ছা জানালেন…
বিজেপির এমএলসি প্রার্থী ঘোষণার পর দলীয় কার্যালয়ে পবন সিং, ৮ জুন জমা দেবেন মনোনয়ন
পাটনা, ৬ জুন (আইএএনএস): বিহার বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শনিবার পাটনায় দলের…
ভারতের ইতিহাসে বিরসা মুন্ডার স্থান অনন্য ও প্রেরণাদায়ক: দিল্লি বিধানসভার স্পিকার
নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): ভারতের ইতিহাসে ভগবান শ্রী বিরসা মুন্ডার স্থান অনন্য ও অত্যন্ত প্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন…


















