News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের সম্ভলে কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে মৃত্যু বেড়ে ৮, তদন্ত কমিটি গড়লেন যোগী
Image

উত্তর প্রদেশের সম্ভলে কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে মৃত্যু বেড়ে ৮, তদন্ত কমিটি গড়লেন যোগী

সম্ভল, ১৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলায় কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী।

শুক্রবার সকালে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শালাভ মাথুর বলেছেন, বৃহস্পতিবার চান্দউসি থানার অন্তর্গত ইন্দিরা নগর রোডের ধারে অবস্থিত কোল্ড স্টোরেজ চেম্বারের ছাদ ভেঙে পড়ে। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছেন তিনি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top