News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের, বিজেপিকে দেশবিরোধী বললেন খাড়গে
Image

আদানি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের, বিজেপিকে দেশবিরোধী বললেন খাড়গে

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): আদানি ইস্যুতে জেপিসি-র দাবি জানিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা। শুক্রবার সকালে সংসদ চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভ দেখান ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কাদির রঞ্জন চৌধুরী প্রমুখ। আদানি ইস্যুতে জেপিসি-র দাবি জানাতে থাকেন তাঁরা।লন্ডনের একটি সেমিনারে ভারতের গণতন্ত্র সম্পর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অনভিপ্রেত মন্তব্যের জন্য শুক্রবারই রাহুলকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কংগ্রেসকে দেশ-বিরোধীও আখ্যা দেন নাড্ডা। বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দেগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপিই দেশ-বিরোধী।

খাড়গে বলেছেন, “তাঁরা (বিজেপি) নিজেরাই দেশবিরোধী। তাঁরা কখনও ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি অথচ তাঁরা অন্যদের দেশবিরোধী বলছে। বেকারত্ব ও মুদ্রাস্ফীতির সমস্যা থেকে বিচ্যুত হওয়ার জন্য তাঁরা এটা করছে। রাহুল গান্ধী কি কখনও দেশবিরোধী হতে পারেন? যারা গণতন্ত্র নিয়ে বিতর্ক করে তাঁরা কি দেশবিরোধী? আমি জেপি নাড্ডার বক্তব্যের নিন্দা করছি। কেন তাঁরা রাহুল গান্ধীকে সংসদে কথা বলার সুযোগ দিচ্ছে না?হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top