News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিবস পালিত আগরতলায়
Image

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিবস পালিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷  শুক্রবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ ১৭ ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন৷স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে  জন্মগ্রহণ করেন৷ ১৭ই মার্চ উনার জন্মদিন উপলক্ষে  আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশন অফিসে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক নম্বরের সাংসদ সহ আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনার  আরিফ মুহাম্মদ সহ অন্যান্যরা ত্রিপুরার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী  টিংকু রায়৷ এদিন আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও দেশ গঠনে তার ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top