News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
Image

কৈলাসহরে জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ কৈলাশহরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল৷ উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন ও রাজ্য কমিটির সদস্য অনুপম ভট্টাচার্য সহ ইউনিয়নের জেলার অন্যান্য নেত্রীত্ব বর্গ সহ সদস্যরা৷ সভায় জেলার সাংগঠনিক বিষয় ও বিগত দিনের কাজ কর্মের পর্যালোচনা করা হয় ও আগামী দিন  কিভাবে সংগঠনের শ্রীবৃদ্ধি করা যায় এবং জেলার সাংবাদিকদের উন্নয়ন ও রাজ্য কমিটির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ জেলার পুরাতন জেলা কমিটিকে ভেঙ্গে দিয়ে সর্বসম্মতভাবে নতুন জেলা কমিটি গঠন করা হয়৷ নতুন জেলা কমিটির সভাপতি হিসেবে পুনরায় আশুতোষ পালকে মনোনীত করা হয়, ও সহ-সভাপতি হিসেবে মোঃ আজির মিয়া ও প্রণব সূত্রধর, সাধারণ সম্পাদক হিসেবে ,আব্দুল মুনিম হোসেন, সহ সম্পাদক হিসেবে, দীপেন দেব ও প্রহেলী ভট্টাচার্য, কোষাধক্ষ হিসাবে অনিমেষ ভট্টাচার্য, অফিস সম্পাদক হিসেবে রাজু দেব এবং কার্যকরী সভাপতি হিসেবে মোঃ জামাল উদ্দিনকে মনোনীত করা হয়৷  এছাড়াও পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top