News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র উদ্যোগে জাতীয় স্তরের ক্রিকেটাররা স্বাস্থ্য বিমার আওতায়
Image

টিসিএ-র উদ্যোগে জাতীয় স্তরের ক্রিকেটাররা স্বাস্থ্য বিমার আওতায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।।আলোচনা হয়েছিলো আগেই। এবার বাস্তবায়নের পালা। টিসিএ অনুমোদিত যতজন জাতীয় মানের ক্রিকেটার রয়েছেন তাদের প্রত্যেককে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে খুব শীগ্রই। এই কথা জানালেন খোদ টিসিএর সহ সভাপতি তিমির চন্দ। নতুন কমিটি আসার পর টিসিএর প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসে এই বিষয়ে কথা বার্তা বলেছিলেন। পরবর্তিতে আলোচ্য বিষয়টি এপেক্সে যাবার পর প্রত্যেকেই এতে সিলমোহর দিয়ে দেয়। কেন না ২২ গজে খেলতে গিয়ে অনেক সময়ই চোট লাগে ক্রিকেটারদের। এই চোট কখনো বড় আকার ও ধারণ করে। তাই রাজ্যের ক্রিকেটারদের কথা মাথায় রেখেই এবার স্বাস্থ্য বিমার এই সিদ্ধান্তটি নেওয়া হলো টিসিএর তরফে। বিগত দিনে কোনো কমিটিই এরকম করেন নি জাতীয় মানের স্তরে খেলা রাজ্যের ক্রিকেটারদের জন্য। তবে যা হয়নি বিগত দিনে, তা এবার করার জন্য পুরোপুরি প্রস্তুত টিসিএর নতুন কমিটি। বিশেষ করে এর জন্য কৃতিত্ব দিতে হবে টিসিএর সচিব তাপস ঘোষ, সহ সভাপতি তিমির চন্দ, কোষাধ্যক্ষ জয়নাল দাস, যুগ্ম সম্পাদক জয়ন্ত দেকে। রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের উন্নয়নই তাদের আসল লক্ষ্য বলেই অভিমত ব্যক্ত করলেন সহ সভাপতি তিমির চন্দ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top