News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে কৈলাসহরে তীব্র উত্তেজনা
Image

জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে কৈলাসহরে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷  সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদে উত্তপ্ত কৈলাশহর পুরপরিষদের অধীনে মধ্যপাড়া ৮ নং ওয়ার্ড এলাকা৷ এই ঘটনায়  কৈলাশহর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন  সুপ্রীতি বড়ুয়ার বিরুদ্ধে৷ জানা যায় ওই এলাকার বাসিন্দা সুপ্রীতি বরুয়া সরকারি রাস্তায় বেড়া দিয়ে নিজের বাড়ির ভিতর ঢোকানোর চেষ্টা করে৷ আর তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগবিতণ্ডা হয়৷  সোমবার সকালে সুপ্রীতি বড়ুয়ার সঙ্গে এলাকাবাসী প্রাথমিক আলোচনা করলে তিনি কিছুতেই বেড়া সরাতে রাজি হননি৷  পরবর্তীকালে কৈলাশহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিতীশ দে সহ অন্যান্যরা গেলে সুপ্রিতি বড়ুয়া এবং তার মেয়ে এলাকাবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ৷  এরপর এলাকাবাসী উত্তেজিত হয়ে তার বেড়া সরিয়ে দেয়৷  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর থানার এস আই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ এই ঘটনায়  কৈলাশহর থানায় একটি লিখিত আকার অভিযোগ দায়ের করেন এলাকাবাসী সুপ্রীতি বড়ুয়ার বিরুদ্ধে৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top