News Flash

  • Home
  • দেশ
  • নন্দীগ্রাম ‘গণহত্যা দিবসে’ শুভেন্দুকে সভার অনুমতি দিল হাই কোর্ট
Image

নন্দীগ্রাম ‘গণহত্যা দিবসে’ শুভেন্দুকে সভার অনুমতি দিল হাই কোর্ট

কলকাতা, ১৩ মার্চ (হি স)। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে তৃণমূলের পাশাপাশি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

সোমবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তিনি চারটি শর্তে শুভেন্দুবাবুকে নন্দীগ্রামে সভা করার অনুমতি দেন। তিনি জানিয়ে দেন, শুভেন্দুবাবু নন্দীগ্রামে সভা করতে পারবেন। তবে তাঁকে কিছু শর্ত মানতে হবে। প্রথমত, শুভেন্দুকে তাঁর সভা শেষ করতে হবে দু’ঘণ্টার মধ্যে। দ্বিতীয়ত, সকাল ৮টা থেকে সভা শুরু করতে হবে। তৃতীয়ত, বেলা ১১টা থেকে তৃণমূলের সভা রয়েছে নন্দীগ্রামে। তার এক ঘণ্টা আগে অর্থাৎ ১০টার মধ্যেই শেষ হবে এই সভা। তৃণমূলকে সাড়ে ১০টার মধ্যে সভার জায়গা খালি করে দিতে হবে।চতুর্থত, সভা করতে হবে শান্তিপূর্ণ ভাবে।
মঙ্গলবার অর্থাৎ ১৪ মার্চ নন্দীগ্রামে ‘গণহত্যা দিবসে’ তৃণমূল প্রতিবছরই সভা করে। বর্তমানে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুও সেখানে শহিদ তর্পনের আর্জি জানিয়ে সভা করার অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলে দাবি বিজেপির। পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই একটি মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top