News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগর ক্রিকেট : কদমতলা হারিয়ে পানিসাগর জয়ী
Image

ধর্মনগর ক্রিকেট : কদমতলা হারিয়ে পানিসাগর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।।জয় পেলো পানিসাগর। ৫২ রানে পরাজিত করলো কদমতলা প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পানিসাগরের গড়া ১৬৯ রানের জবাবে কদমতলা ১১৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মুন্না ৫ উইকেট পেয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে পানিসাগর ১৬৯ রান করে। দলের পক্ষে অনিক মালাকার ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ (‌অপ:‌), রাণু দাস ৫৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬,‌ সুমিত মালাকার ৪৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫,রাজা দেববর্মা ১৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। কদমতলা প্লে সেন্টারের পক্ষে পঙ্কজ ভৌমিক (‌৫/‌৩৬),সঞ্জয় ঠাকুর (‌২/‌২৯) এবং কার্তিক পাল (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে মুন্নার (‌৫/‌৩৫) দুরন্ত বোলিংয়ে ১১৭ রানে গুটিয়ে যায় কদমতলা প্লে সেন্টার।দলের পক্ষে সঞ্জয় ঠাকুর ৬১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ২৬, কার্তিক পাল ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় সর্বাধিক ৩৫ রান। পানিসাগরের পক্ষে মুন্না ছাড়া দলনায়ক রাজা দেববর্মা (‌৪/‌২৪) সফল বোলার।‌ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মুন্না। তঁার হাতে তুলে দেওয়া হয় স্মারক, মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে। আজ ও পি সি খেলবে অঙ্কুরের বিরুদ্ধে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top