News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে পেঁয়াজ চাষীরা প্রতি কুইন্টালে ৩০০ টাকা ভর্তুকি পাবে
Image

মহারাষ্ট্রে পেঁয়াজ চাষীরা প্রতি কুইন্টালে ৩০০ টাকা ভর্তুকি পাবে

মুম্বাই, ১৩ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সোমবার বিধানসভায় রাজ্যের দুস্থ পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের প্রতি কুইন্টাল ৩০০ টাকা ভর্তুকির ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে, এই সিদ্ধান্ত পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে।

একনাথ শিন্ডে বলেন, দেশের পেঁয়াজ উৎপাদনে আমাদের অংশ ৪৩ শতাংশ। তবে অন্যান্য রাজ্যে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি সমস্যা তৈরি করেছে। দেশে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় পেঁয়াজের দাম কমেছে। দেশে পেঁয়াজের উৎপাদন, এর অভ্যন্তরীণ চাহিদা এবং দেশ থেকে রফতনি ইত্যাদি সবকিছুই বাজারে পেঁয়াজের দামকে প্রভাবিত করে।

সিএম শিন্ডে বলেছেন যে, রাজ্য সরকার পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য একটি কমিটি নিয়োগ করেছে। কমিটি প্রতি কুইন্টাল ২০০ এবং ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার সুপারিশ করেছিল। তিনি বলেন যে এই সরকার পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের পাশে দাঁড়াবে, তাই প্রতি কুইন্টাল ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সাহায্য।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top