News Flash

  • Home
  • খেলা
  • ভিজ্জি ট্রফি : জয় দিয়ে সূচনা ইস্ট ও নর্থ জোনের
Image

ভিজ্জি ট্রফি : জয় দিয়ে সূচনা ইস্ট ও নর্থ জোনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। ইস্ট জোনের মতো নর্থ জোনও জয় দিয়ে ভিজ্জি ট্রফির লীগ সূচনা করেছে। শুক্রবার থেকেই ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে ইন্টার-জোনাল ইউনিভার্সিটি ক্রিকেট তথা ডিজ্জি ট্রফি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে লীগ পর্যায়ের প্রথম রাউন্ডের খেলায় ইস্ট জোন ৫৫ রানের ব্যবধানে সাউথ জোনকে পরাজিত করেছে। দিনের অপার খেলায় নর্থ জোন তিন উইকেটের ব্যবধানে ওয়েস্ট জোনকে হারিয়েছে। রায়পুর ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে সাউথ জোন প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইস্ট জোন নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানি পান্ডের অপরাজিত শতরান বেশ উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে সাউথ জোন ৪০.২ ওভার খেলে ১৮৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। মোহাম্মদ আশিক সর্বাধিক ৭৮ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। ইস্ট জনের মনীষী তিনটি এবং অটলবিহারী রায় ও ধ্রুব প্রতাপ সিং দুটি করে উইকেট পেয়েছে। শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের অপার খেলায় নর্থ জোন টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওয়েস্ট জোন ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহম সমীর পানভালকার সর্বাধিক ৮৩ রান পায়। নোট জোনের অমিত শুক্লা ৩৬ রানে ৪টি উইকেট পেয়েছে। পাল্টাবে ব্যাট করতে নেমে নর্থ জোন ৪৪.৪ ওভার খেলে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার অর্পিত রানা সর্বাধিক ৭৯ রান পায়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top