ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছে ত্রিপুরার তিন ক্রিকেটার। আগামী ২৩ এপ্রিল তাদের নির্দিষ্ট ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালনাধীন জাতীয় ক্রিকেট একাডেমিতে অনূর্ধ্ব ১৯ প্রতিভাবান জুনিয়র বালকদের এই প্রশিক্ষণ শিবির চলবে ২৪ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। গুজরাটের নদিয়াদ-এ সুযোগ পেয়েছে সপ্তজিৎ দাস, বি-দলের হয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য। দেবরাজ দে সুযোগ পেয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে ডি-দলের হয়ে প্রশিক্ষণের জন্য। তাছাড়া, দ্বীপজয় দে উত্তরপ্রদেশের কানপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেবে ই-টিমের হয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন থেকে এক বিবৃতিতে তাদের বাছাইকৃত হওয়ার খবর জানানো হয়েছে।

জাতীয় ক্রিকেট একাডেমিতে বাছাইকৃত ত্রিপুরার তিন উদীয়মান ক্রিকেটার
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের
নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…
টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের
মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…


















