News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়া, শিয়ালদায় তুলকালাম, এসএফআই সমর্থকদের ভ্যানে তোলে পুলিশ
Image

হাওড়া, শিয়ালদায় তুলকালাম, এসএফআই সমর্থকদের ভ্যানে তোলে পুলিশ

কলকাতা, ১০ মার্চ (হি স)। এসএফআইয়ের মিছিল ঘিরে শুক্রবার ধুন্ধুমার কাণ্ড হয়। হাওড়া ও শিয়ালদায় মিছিলের জন্য সমর্থকরা জড়ো হওয়ার পরই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়।

শুক্রবার হাওড়া ও শিয়ালদা-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআইয়ের মিছিল রওনা দেওয়ার কথা ছিল বিধানসভার উদ্দেশে। ডোরিনা ক্রসিং-সহ বিভিন্ন জায়গায় রাখা হয় পুলিশ পিকেট। প্রতিটি জায়গায় দায়িত্বে আছেন আধিকারিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। যেখানে এসএফআই সমর্থকরা জড়ো হতেই কার্যত বেঁধে যায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে প্রচার চালানো হচ্ছিল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই মিছিল করা যাবে না বলেও জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে। কিন্তু এসএফআই সমর্থকরা তারা জড়ো হয়ে মিছিল শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। যে সময়ই তাদের ছত্রভঙ্গ করে দিয়ে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

একই অবস্থা হাওড়ায়। এসএফআই সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ, মানুষের বক্তব্য রাখার সুযোগ কেড়ে নিতে মুখ্যমন্ত্রী কার্যত গোটা পুলিশ প্রশাসনকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। লালবাজার সূত্রের খবর, পরিকল্পনা মত হাওড়া ব্রিজ পেরোলেই, অ্যাপ্রোচ রোডে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় এসএফআইয়ের মিছিল। প্রিজন ভ্যানে ওঠার সময় স্লোগান ওঠে ‘পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি’।

শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। পরীক্ষা থাকায় লালবাজার মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন অবস্থানে ছিল অনড়।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top