News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতাগা পাল পাড়া থেকে উদ্ধার এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ
Image

বেতাগা পাল পাড়া থেকে উদ্ধার এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ

শান্তিরবাজার(ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.): নিজ বসত ঘরেই এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলায় বেতাগা পাল পাড়াই ওই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালেপাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শান্তিরবাজার থানার পুলিশ অফিসার মানিক বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে বেতাগা পাল পাড়ায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ দেখতে পেয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠিয়েছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করেন। মৃত ব্যাক্তি বেতাগা পাল পাড়ার বাসিন্দা সুনিল নট্ট (৪৫) বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর কারন জানা যায়নি । ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। তিনি জানান, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। সুনিল নট্টের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top