News Flash

  • Home
  • খেলা
  • পিটিএ গ্রাউন্ডে ভাইটাল ম্যাচে আজ ফ্রেন্ডস-জেসিসি মুখোমুখি
Image

পিটিএ গ্রাউন্ডে ভাইটাল ম্যাচে আজ ফ্রেন্ডস-জেসিসি মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। ফিরতি লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে জেসিসি। প্রথম লীগে হারের একটা জিদও রয়েছে তাদের। আগামীকাল ফিরতি লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ জেসিসি ও ইউনাইটেড ফ্রেন্ডস-এর মধ্যে। সাফল্যের দৌড়ে দু’দলের কাছেই ম্যাচটি যথেষ্ট ভাইটাল। প্রথম লীগের উদ্বোধনী ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ১৪৮ রানের ব্যবধানে জেসিসিকে পরাজিত করেছিল। পক্ষান্তরে জেসিসি সেই ভুল শুধরে এখন অনেকটাই সাবলীল। চেষ্টা করছে প্রথম লীগের মোক্ষম জবাব দিয়ে জয় ছিনিয়ে সাফল্যের দৌড়ে আরও কিছুটা এগিয়ে যেতে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে আগামীকাল জেসিসি ও ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হচ্ছে। প্রথম লিগে দু দল এমবিবি মাঠে খেলেছিল। ওই ম্যাচে টস জিতে জেসিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে ইউনাইটেড ফ্রেন্ডস ব্যাটিংয়ের সুবিধা পেয়ে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে দীপক ক্ষৈত্রীর ১০১ রান এবং উদিয়ান বোসের ৬১ রান উল্লেখযোগ্য ছিল। জবাবে জেসিসি-র ইনিংস শেষ হয়েছিল ৩৪ ওভার খেলে ১৪৪ রান সংগ্রহ করে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top