News Flash

  • Home
  • প্রধান খবর
  • আনন্দপুরে জমে থাকা জঞ্জালে আগুন, ধোঁয়ায় ঢেকেছে চারপাশ
Image

আনন্দপুরে জমে থাকা জঞ্জালে আগুন, ধোঁয়ায় ঢেকেছে চারপাশ

কলকাতা, ১০ মার্চ (হি স)। ফের শহরে আগুন আতঙ্ক। শুক্রবার ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে সামনে এদিন আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অনেক বহুতল ও অফিস থাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালে কাছে একটি খোলা জায়গায় বিপুল পরিমাণ জঞ্জাল মজুত করা ছিল। মজুত থাকা জঞ্জালের মধ্যে চামড়া ও রবারও ছিল। এই দিন জঞ্জালের সেই স্তূপে আগুন লাগে। অনেকেই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা করছিলেন। ইএম বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর পার্শ্ববর্তী বহুতল থেকে জল ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন সেখানকার নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছয়।

প্রাথমিকভাবে অনুমান ওই খোলা জায়গায় চামড়া ও রবারে ছাঁট থাকার কারণে সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছিল। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Releated Posts

জন্তর মন্তরে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে সরব হলেন ককরোচ জনতা পার্টি…

ByByNews Desk Jun 6, 2026

গ্লোবাল সাউথের উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর আহ্বান বিদেশ সচিব বিক্রম মিশ্রের

চেন্নাই, ৬ জুন (আইএএনএস): দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের এই যুগে ‘গ্লোবাল সাউথ’-এর সামনে থাকা সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের…

ByByNews Desk Jun 6, 2026

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে ইএসি-পিএমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখা,…

ByByNews Desk Jun 6, 2026

সুরত থেকে আত্মনির্ভর ও শক্তিশালী ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): সুরতের মানুষের সঙ্গে সময় কাটানো ছিল অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা। এই প্রাণবন্ত শহর থেকে আত্মনির্ভর…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top