News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট : জয় দিয়ে সূচনা ও.পি.সি-র
Image

ধর্মনগরে ক্রিকেট : জয় দিয়ে সূচনা ও.পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। প্রত্যাশিত জয়। উদ্বোধনী ম্যাচে। জয় পেলো ও পি সি। পরাজিত করলো দূর্গাপুরকে। ২৮ রানে। ধনবীর সিং-এর অলরাউন্ড পারফরম্যান্সে। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শুক্রবার মহকুমার কলেজ স্টেডিয়ামে হবে ম্যাচটি। সকালে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ক্রিকেট সংস্থার সভাপতি দিলীপ ধর এবং সচিব শেখর সিনহা। ক্রিকেটারদের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে খেলার পরামর্শ দেন উপস্থিত মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ওল্ড প্লে সেন্টার (‌ও পি সি) ১১৫ রান করেন। দলের পক্ষে ধনবীর‌ সিং সর্বোচ্চ ২৬ রান করেন। জবাবে খেলতে নেমে ধনবীরের ভেলকির সামনে কুপোকাৎ হয়ে পড়ে দূর্গাপুর। দল মাত্র ৮৭ রান করে। বিজয়ী দলের ধনবীর সিং ৪ উইকেট পেয়েছেন । সঙ্গত কারনেই ম্যাচের সেরা ত্রিকেটার বেছে নেওয়া হয় ধনবীরকে। জানা গেছে, মরশুমের প্রথম ম্যাচ বলেই দুদলের ক্রিকেটাররা তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। পরের ম্যাচ গুলোতে ক্রিকেটাররা আরও ভালো খেলবেন আশা দুদলের কর্তাদের। আজ আসরের দ্বিতীয় ম্যাচে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার (‌জি সি সি সি) খেলবে সি আর সি সি সি-‌র বিরুদ্ধে।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top