News Flash

  • Home
  • দেশ
  • লালুপ্রসাদকে জেরার জন্য দিল্লির বাসভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা
Image

লালুপ্রসাদকে জেরার জন্য দিল্লির বাসভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে লালুপ্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সকাল এগারোটার আগেই মিশা ভারতীর বাসভবনে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, সোমবারই পটনায় লালু-পত্নী রাবড়ি দেবীকে চার ঘন্টা ধরে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।প্রসঙ্গত, লালুর বিরুদ্ধে অভিযোগ ২০০৪ থেকে ২০০৯ সালে ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন। গত বছরের জুলাইতে রেলমন্ত্রী থাকাকালীন তাঁর অফিসার অন স্পেশাল ডিউটির (ওএসডি) দায়িত্ব সামলানো ভোলা যাদবকে গ্রেফতার করেছে সিবিআই। অক্টোবর মাসে লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিশা ভারতী সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

গত রবিবারই তৃণমূল কংগ্রেস সহ আট বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই চিঠির ২৪ ঘন্টার মধ্যে বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। বেশ কয়েক মাস চুপচাপ থাকার পরে জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবারকে জেরা করতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top