News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রায় ৩ হাজার চাকরির ছাড়পত্র রাজ্যের মন্ত্রিসভায়
Image

প্রায় ৩ হাজার চাকরির ছাড়পত্র রাজ্যের মন্ত্রিসভায়

কলকাতা, ৬ মার্চ (হি. স.) : সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অনান্য মন্ত্রীরাও। সেই বৈঠকেই প্রায় ৩ হাজার চাকরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এই পদগুলির মধ্যে একটা বড় অংশই হল সহ শিক্ষকদের পদ। মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সব পদে অনুমোদন দেওয়ার জেরে ভোটে ভাল ফল পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে বিভিন্ন বিভিন্ন বিষয়ে যখন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারকে চেপে ধরার পথে হেঁটেছে তখন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনেককে উজ্জীবিত করতে পারে বলে মনে করছেন অনেকেই।

জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে যে প্রায় ৩ হাজার পদে অনুমোদন মিলেছে তার মধ্যে রয়েছে মাদ্রাজা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে ১,৭৩৯ জন সহ শিক্ষকের পদ। আছে গ্রামীণ গ্রন্থাগারে ৭২৯ জন গ্রন্থগারিক নিয়োগের বিষয়টি। সেই সঙ্গে রাজ্যের কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

জানা গিয়েছে কলিম্পিংয়ের আলগারায় দুটি একলব্য মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। তার জন্য শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ৭৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। সেই ছাড়পত্রও মিলেছে এদিনের বৈঠকে। আবার সমবায় দফতর কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলায় ৪৪টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন চেয়েছিল। তাও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

ঝাড়গ্রাম মাওবাদীদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের ২২ জনকে এবং কোচবিহারে ২জন কেএলও আত্মসমর্পণকারী জঙ্গিকে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top