News Flash

  • Home
  • দিনের খবর
  • জমির বিনিময়ে চাকরি মামলা : রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই-এর গোয়েন্দারা
Image

জমির বিনিময়ে চাকরি মামলা : রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই-এর গোয়েন্দারা

পাটনা, ৬ মার্চ (হি.স.) : জমির বিনিময়ে চাকরি মামলায় সোমবার সকালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পৌঁছেছে সিবিআই টিম। গত ২৭ ফেব্রুয়ারি জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করা হয় ওই সমনে।

তবে, সোমবার কোন মামলায় সিবিআই টিম এসেছে, তা এখনও স্পষ্ট নয়। সিবিআই জানিয়েছে, কোনও তল্লাশি অথবা অভিযান চালানো হচ্ছে না। সিবিআই ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল করেছে এবং বিশেষ আদালত প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ এবং তাঁর পরিবারের সদস্যদের এবং অন্যান্যদের ১৫ মার্চ তলব করেছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top