News Flash

Image

মেলাঘরে আটটি গরু চুরি, খড়ের গাদায় আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ মেলাঘর ইন্দ্রনগর এর হাশেম মিয়ার বাড়ি থেকে আটটি গরু নিয়ে এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুষৃকতীরা!ত্রিপুরা রাজ্যে ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পর থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটে চলেছে৷ নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করলেও এই ধরনের ঘটনা এখনো অব্যাহত রয়েছে৷ ঠিক একই ভাবে বাম কংগ্রেস ক্ষমতায় না আসতে পেরে ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা সংঘটিত করছে বিরোধীদলের দুষৃকতিকারীরা৷ আবার অসংখ্য জায়গায় তিপ্রা মথার কর্মীরাও বিজেপি কর্মীদের উপর হামলা হজ্জতি চালাচ্ছে৷ আবার বিজেপি কর্মী সমর্থকরা ও বিরোধীদের বাড়িঘর হামলা লুটপাট চালিয়ে যাচ্ছে ,এমনওই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলো মেলাঘড় ইনদ্রনগর ৯ নং ওয়াডের বাসিন্দা হাসেম মিয়ার বাড়ীতে৷শনিবার রাতে দুষৃকতিরা ৮ টি গরু নিয়ে যায়৷যাওয়ার সময়ে হাসেম মিয়ার বাড়ীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়ে যায়৷ আচমকা আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজনরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ জানা যায় জোটের মনোনিত সিপিআইএম পার্থীকে ভোট দেওয়ার অপরাধে এই কাজ করা হয় বলে জানিয়েছেন বাড়ির মালিক৷ অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে৷ এই ঘটনায় গোটা এলাকায় রীতিমত চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top